গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান এলাকায় একজন বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মোখলেসুর রহমান বলেন, একজন বিদেশি নাগরিক মারা গেছেন। তবে কীভাবে মারা গেছে সে বিষয়ে এখনই নিশ্চিত ভাবে বলতে পারছি না। আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন। তারা বিস্তারিত জানালে বলতে পারবো।

জানা গেছে, গুলশানে বিদেশি ওই নারীকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
পরবর্তী নিবন্ধকোস্টগার্ডের জনবল ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী