টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

একপেশে দাপট দেখিয়ে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও পাকিস্তান। ফলে আজ (রোববার) তারা সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ফলে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মেহেদী হাসান মিরাজের দল মাঠে নেমেছে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। আগেই পাকিস্তানের একাদশে পরিবর্তনের ধারণা করা হচ্ছিল। কারণ গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অলরাউন্ডার হুসাইন তালাত। এ ছাড়া বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার শামিল হোসেন ও পেসার মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় অভিষিক্ত হতে যাচ্ছে গাজি ঘোরি ও সাদ মাসুদের। এ ছাড়া একাদশে ঢুকেছেন আবরার আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
পরবর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের রায় প্রকাশ