হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্র বলছে, বুধবার ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন ঢাকা-৮ এর সংসদ সদস্য মির্জা আব্বাস। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থার বিষয়ে তার ভাগনে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য বাংলানিউজকে বলেন, ‘বড় মামা গতকালের তুলনায় আজ কিছুটা সুস্থ আছেন, তবে এখনো পুরোপুরি সুস্থ নন। ডাক্তাররা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন।

এ সময় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।

এদিকে বিএনপির বর্ষীয়ান এই নেতাকে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে আসেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জে এড এম জাহিদ হাসান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানসহ আরও অনেকে।

এসময় সবাই মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের জারজির শহরে হামলায় আহত ৩০
পরবর্তী নিবন্ধমার্কিন জ্বালানি সরবরাহকারী প্লেন ভূপাতিত করার দাবি সশস্ত্র গোষ্ঠীর