দেলোয়ার হোসেন (মুকসুদপুর) গোপালগঞ্জ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচারসুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে
সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা মো. সায়েদউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, তথ্য
কর্মকর্তা শতাব্দী রায়, এনজিও কর্মী এনানুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
শরিফুল রোমান এবং মেহেরুমা তাসসুম ছোয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর আমিন, সমাজসেবা
কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন। নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, সমতা প্রতিষ্ঠা এবং
নারীর ক্ষমতায়নে সবাইকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।


