বিশেষ বিশেষ এলাকায় ভোটার স্থানান্তর করা হয়েছে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর ও দেশের বিশেষ বিশেষ কিছু আসনভিত্তিক ভোটার মাইগ্রেশন (স্থানান্তর) করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

নির্বাচন ভবনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে আরও ছিলেন দলে চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

পূর্ববর্তী নিবন্ধ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
পরবর্তী নিবন্ধশুল্কমুক্ত প্রবেশাধিকার ধরে রাখতে ইইউর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনার আহ্বান