অ্যাকাউন্ট হ্যাক একটি দল ও তাদের সাইবার টিমের চক্রান্ত: জামায়াত

নিজস্ব প্রতিবেদক

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, আমাদের গভীর আশঙ্কা ও মনে করছি যে, এগুলো বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের চক্রান্ত। এর সঙ্গে ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কাল এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে একটি দল কিছু কর্মসূচিও দিয়েছেন। মনে হচ্ছে চক্রান্তকারীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েই করেছেন। তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে। এখানে গভীর ষড়যন্ত্র হয়েছে।

তিনি বলেন, দায় সারতে একদল লোক কর্মসূচি দিয়েছিল, আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করছে। রাতে জিডি করা হয়েছে, আগামীতে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এগুলো হলো জামায়াত ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা। একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে। এ বিষয়ে ইসিকেও জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধএবার ইউরোপীয় সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করলো ইরান