নিজস্ব প্র্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়
দোয়া মাহফিলের আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক সিবিএ। ০৪
জানুয়ারি, রবিবার বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন
করা হয়। এতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা
করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী ও এমডি
অ্যান্ড সিইও মো. শওকত আলী খান অংশগ্রহণ করেন। এছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ,
প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার, প্রধান
কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের নির্বাহীবৃন্দ এবং সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন বি-
৬৬৪ (সিবিএ) এর নেতৃবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।


