মুকসুদপুরে ২০ হাজার বিঘা পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০ হাজার বিঘা পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক ফসলি জমিতে
হালি পেঁয়াজের চারা রোপণের ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কাক ডাকা ভোরে শীতের সকাল মিষ্টি রোদ
পোহাতে পোহাতে মাঠে নেমে কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষিশ্রমিকরা। দল বেঁধে
সারিবদ্ধভাবে চলছে পেঁয়াজ রোপণের কর্মযজ্ঞ -দম ফেলার ফুরসত নেই কারও।মুকসুদপুর কৃষকদের প্রধান
অর্থকরী মসলা জাতীয় ফসল পেঁয়াজ। বছরের অর্থনৈতিক চাহিদা পূরণে এ ফসলের ওপরই নির্ভরশীল
অধিকাংশ কৃষক। তাই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রতিদিন খুব সকালে মাঠে নামছেন তারা।

সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মুকসুদপুর উপজেলায় ২০ হাজার ১শ বিঘা
জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গোপালগঞ্জের জেলার মধ্যে মুকসুদপুর সবচেয়ে
বেশি হালি পেঁয়াজ চাষ হয় এই উপজেলাতেই। তবে গত মৌসুমে পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায়
কিছু কৃষক এবার বিকল্প ফসলের দিকে ঝুঁকেছেন বলেও জানা গেছে।

সরেজমিনে, উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করে একেকটি
জমিতে দুজন করে শ্রমিক ছোট হাত নাঙ্গল দিয়ে মাটির ফাঁক তৈরি করছেন। অন্যদিকে ২৫-৩০ জনের
একটি দল সারিবদ্ধভাবে বসে পেঁয়াজের চারা রোপণ করছেন। পাশাপাশি আরেক দল শ্রমিক হালি পেঁয়াজের
চারা উত্তোলন করে এনে জমিতে কর্মরত শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন। চারা রোপণ শেষ হলেই
শ্যালোমেশিন দিয়ে সেচ এবং প্রয়োজনীয় সার ও ওষুধ প্রয়োগ করা হচ্ছে।

মুকসুদপুর পৌরসভার টেংরাখোলা গ্রামের আকরাম শরীফ বলেন, ফলোর চাপ মাঠে“ ৫ কেজি পেঁয়াজের
বীজ ৫ বিঘা জমিতে হালি পেঁয়াজ রোপণ করছি প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হচ্ছে।
বাজারে পেঁয়াজের দাম যদি এমনই থাকে, তাহলে লোকসানের আশঙ্কা রয়েছে। তবে আশা করছি এবার ফলন ও
দাম দুটোই ভালো হবে তবে এই মাঠ থেকে বর্ষার পানি নিস্কাশনের ব্যবস্থা নাই থাকলে আমাদের
কৃষকদের খুব উপকৃত হইত ।”মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের কৃষক বাবুল হোসেন বলেন,
“আমাদের এলাকার বেশিরভাগ মানুষ পাট ও পেঁয়াজের ওপর নির্ভরশীল। এই দুই ফসলের দাম ভালো হলে সারা
বছর স্বস্তিতে থাকা যায়। গতবার পেঁয়াজে লোকসান হলেও এবার ঝুঁকি নিয়েই চাষ করছি।

মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান জানান, মুকসুদপুর উপজেলা
পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত। এ বছর এখানে ২০ হাজার বিঘা জমিতে পেঁয়াজ আবাদে লক্ষ্যমাত্রা
নির্ধারণ করা হয়েছে, যা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে হালি পেঁয়াজ রোপণের কাজ চলছে।
কৃষকদের সার্বক্ষণিক প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।” সব মিলিয়ে মুকসুদপুর
জুড়ে এখন পেঁয়াজ আবাদের ব্যস্ত সময়। ভালো ফলন ও ন্যায্যমূল্যের আশায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এ
অঞ্চলের কৃষকরা।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
পরবর্তী নিবন্ধ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা