দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে বিএনপি নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম-০৮ আসনে
বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে
প্রতিবাদ মিছিল করেছে মুকসুদপুর উপজেলা বিএনপি ও মুকসুদপুর পৌর বিএনপির উদ্যোগে।
শনিবার (১৩ডিসেম্বর) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধা প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেনমুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ বেলায়েত হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম শাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মোঃ শামচু মিয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন পৌর মহিলা দলের সভানেত্রী নিশাত জাহান, মহিলা নেত্রী
মুক্তা খানম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী, পৌর যুবদলের আহবায়ক
সাইফুজ্জামান লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি
মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন মোল্লা, পৌর ছাত্রদলের সভাপতি আশিক
মুন্সি,সাধারণ সম্পাদক মোঃ শাকিল শরীফসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এছাড়াও
উপজেলার বাটিকামারী,জলির পাড়,দিগনগরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের
উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা
জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টস্তমূলক শাস্তির দাবি জানান।


