যশোরের নতুন জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান

নিজস্ব প্রতিবেদক

যশোরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মাদ আশেক হাসান সাগরকে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি ফরিদপুরে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বদলি করা হয়েছে।


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনে যশোরসহ দেশের ২৩ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি ও পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু ও উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ১২ জন কর্মকর্তাকে বদলিপূর্বক পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব পদে পদায়ন পূর্বক বদলি ও উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ১৪ জন কর্মকর্তাকে জেলা প্রশাসক পদে পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনে ফরিদপুরে জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মাদ আশেক হাসানকে যশোর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগাজায় প্রায় ৩ লাখ বাড়ি ধ্বংস, তাঁবুতেই শীত কাটাচ্ছেন ফিলিস্তিনিরা
পরবর্তী নিবন্ধমিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু