নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে।


