নিজস্ব প্রতিবেদক

এনআরবিসি ব্যাংকের ’আল-আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো এর শরিয়াহ
সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান
কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ
মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য
মো: ওবায়দুল হক ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো: তৌহিদুল আলম খান, আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো: আব্দুল গফুর রানাসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত
ছিলেন। সভায় আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর নানা বিষয় পর্যালোচনা
করা হয়।
সভায় কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন,
ইসলামী ব্যাংকিং কেবল একটি আর্থিক কার্যক্রম নয়, বরং এটি নৈতিকতা ও
জবাবদিহিতার প্রতিফলন। তিনি প্রতিটি লেনদেন ও বিনিয়োগে শরিয়াহ
নীতিমালার কঠোর অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি
শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং
ইসলামী আর্থিক নীতিমালার পূর্ণ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।


