ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

নিউজ ডেস্ক

দেশের ছয়টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সতর্ক সংকেত।

শনিবার (১৮ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখের মান্নাতে এবার জ্বলবে না দীপাবলির আলো
পরবর্তী নিবন্ধভয়ঙ্কর নেশায় ডুবেছিলেন ববি দেওল, আতঙ্কে থাকত পরিবার