উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টার দিকে সিলেটে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি আলোচনা শুরুর দিনও গাজায় হামলা, নিহত ১০