বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় হায়াত উদ্দিন (৪২) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান সাংবাদিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচমক রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
পরবর্তী নিবন্ধএক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ