নিম্নকক্ষে আসনভিত্তিক, উচ্চকক্ষে পিআরের প্রস্তাব করেছি

জেলা প্রতিনিধি

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে একইসঙ্গে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি, সংসদের নিম্নকক্ষ হবে আসনভিত্তিক অর্থাৎ বর্তমান যে পদ্ধতি আছে এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদী যে, নির্বাচনী তরী ভিড়বে। ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংবাদিকাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে।’

সু-শাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন বদিউল আলম মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধজীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে গুরুত্বারোপ ড. ইউনূসের
পরবর্তী নিবন্ধ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সরে দাঁড়ালেন এজিএস প্রার্থী