মুকসুদপুরে আখ চাষে বাম্পার ফলন, লাভবান কৃষক

দেলোয়ার হোসেন,মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এ বছর আখ চাষে বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় আখ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। আখের চাষ করে কৃষকরা দ্বিগুণ লাভ পাচ্ছেন।কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলার পশারগাতী,কাউলদিয়া ,কৃষ্ণাদিয়া, টেংরাখোলা, জলিলপাড় গোহালা এলাকায় প্রায় ২৫ হেক্টর জমিতে চার জাতের আখ ‘লতারিজবা’ ও ‘সূর্যমুখী’চাষ করা হয়েছে। আখকে বর্ষাকালীন লাভজনক ফসল হিসেবে ধরা হলেও গত কয়েক বছরে এর আবাদ কমে এসেছিল।

কৃষকদের অভিযোগ, জমি প্রস্তুত, সার, বীজ ও শ্রমিকের খরচ ক্রমশ বেড়ে যাওয়ায় অনেকেই আখ চাষ থেকে সরে আসেন। আগে সহজেই শ্রমিক পাওয়া গেলেও এখন শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধির কারণে তারা নিরুৎসাহিত হয়েছিলেন।তবে এবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ায় তারা নতুন করে আখ চাষে আগ্রহী হয়েছেন। অধিকাংশ কৃষক আখের সঙ্গে সাথী ফসল হিসেবে মরিচ, চাষ করছেন। এতে একই জমি থেকে দ্বিগুণ ফসল এবং দ্বিগুণ আয় হচ্ছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে আখ চাষে খরচ হয় প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। মৌসুম শেষে এক বিঘা জমির আখ বিক্রি হয় ২লাখ থেকে ২লাখ৫০ হাজার টাকায় বিক্রি করছে। এক বিঘা জমি থেকে মোট প্রায় ২লাখ টাকা পর্যন্ত লাভবান হচ্ছেন। উপজেলা ইউনিয়ন কৃষি উপসহকারী অফিসার হাবিবুর রহমান জানান এই উপজেলা আখ চাষের ফলন ভাল অল্প খরচে বেশি লাভ দেখে আখ চাষিরা আগ্রহী হয়েছে।

কাউলদিয়া কৃষক উসমান গনি বলেন, “আগে আখ চাষ করতে গিয়ে লোকসান হতো। খরচ বেশি, দাম কমতাই অনেকে আখ চাষ ছেড়ে দিয়েছিল। কিন্তু এবার কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আড়াই বিঘা জমিতে আখ লাগিয়েছি আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হয়েছে। এবার লাভের মুখ দেখছি। টেংরাখোলা এলাকার কৃষক বোরান শেখ বলেন, “শ্রমিকের দাম বেশি হলেও সঠিকভাবে পরিকল্পনা করলে আখ লাভজনক ফসল। সাথী ফসল থেকে আয় হওয়ায় অনেকটাই স্বস্তি পাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধঅনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
পরবর্তী নিবন্ধএবার জাকসু ভোট বর্জনের ঘোষণা দিলো সংশপ্তক প্যানেল