আজ আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে আজ বিকেলে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। তবে কোন কোন দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।

দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা। গতকাল রোববার বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশুল্ক কমানোর প্রস্তাব ভারতের, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে
পরবর্তী নিবন্ধসুদানে ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, একজন বাদে সবাই নিহত