পাকিস্তান জয়ের জন্য খেলেনি : শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক :ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রথম দুই টেস্ট ড্র হলেও, তৃতীয় ও শেষ টেস্টের শেষ দিন অস্ট্রেলিয়ার সঙ্গে আর লড়াই করে উঠতে পারেনি পাকিস্তান। ১১৫ রানের ব্যবধানে শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে বাবর আজমের দল।

পাকিস্তানের এমন পরাজয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক অনেক ক্রিকেটার। এরমধ্যে আছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারও। নিজের ইউটিউব চ্যানেলে আখতার জানান, খুবই হতাশাজনক সিরিজ। পিসিবি ও খেলোয়াড়রা জয়ের জন্য খেলেনি। অস্ট্রেলিয়া দারুণ খেলেছে। তাদের তাদের জন্য টুপিখোলা সম্মান।

প্রথম টেস্টে ব্যাট হাতে রানের বন্যা বইয়েছেন পাকিস্তানের ব্যাটাররা। দুই ইনিংসে চারটি সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ব্যাটাররা। ব্যাটিং সহায়ক উইকেটের সুবিধা নিয়ে তিন ব্যাটার সেঞ্চুরি করেন। পরে আইসিসির পক্ষ থেকে, গড়পড়তা রেটিংয়ের জন্য একটি ডিমেরিট পয়েন্ট পায় রাওয়ালপিন্ডি টেস্ট।

লাহোর টেস্টের শেষ দু’দিন কিছুটা রোমাঞ্চের আভাস দিয়েছিলো। তবে পাকিস্তানের দুই ব্যাটার অধিনায়ক বাবর আজমের ১৯৬ ও মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ১০৪ রানে ম্যাচটি ড্র করতে পারে পাকিস্তান।

কিন্তু শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমনের সামনে নিজেদের অসহায়ত্ব দেখায় পাকিস্তান ব্যাটাররা। ৩৫১ রানের লক্ষ্যে শেষ দিনে ২৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। ম্যাচের সঙ্গে-সঙ্গে সিরিজও হারে বাবরের দল।

পুরো সিরিজে কোন ম্যাচেই পাকিস্তান জয়ের জন্য খেলেনি বলে মনে করেন আকতার। শুধুমাত্র টিম ম্যানেজমেন্টই নয়, বোর্ডেরও লক্ষ্য ছিলো সিরিজ জয়, এমনই বললেন আকতার।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় আকতার বলেছেন, খুবই হতাশাজনক সিরিজ, একদম নির্বোধের মতো খেলা। পিসিবি এবং টিম ম্যানেজমেন্ট- উভয়ই সিরিজ ড্র করার কথা ভেবেছে। তারা জিততে চায়নি, প্রতিপক্ষককেও জিততে দিবে না। ড্র দিয়েই সিরিজ শেষ করে দেওয়া যাক।

সিরিজ জয় করা অস্ট্রেলিয়ার প্রশংসা করেছে আখতার। তিনি বলেন, অস্ট্রেলিয়ার জন্য টুপিখোলা সম্মান। তারা জয় পাওয়ায় আমি সত্যিই অনেক খুশি। এটি তাদের ঘরের মাঠ নয়। দলের কোন খেলোয়াড় আগে পাকিস্তানে খেলেনি। তারা এখানে এসে সাহসী ক্রিকেট খেলেছে।

শোয়েব আখতার আরো বলেন, অস্ট্রেলিয়ার বোলাররা জানতো না, এসব কন্ডিশনে কখন বল রিভার্স করে। তারপরও স্টার্ক-কামিন্স নিজেদের যোগ্যতা দেখিয়েছে। লায়ন, আগে কখনও পাকিস্তানে খেলেনি। কিন্তু সেও শেষ ম্যাচে ৫ উইকেট নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় ইন্ধন জোগাচ্ছে রাশিয়া: জেলেনস্কি
পরবর্তী নিবন্ধটানা তিনদিন মৃত্যুশূন্য দেশ, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৫