বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’!

বিনোদন ডেস্ক : ভারতীয় চ্যানেল সনি এন্টারটেইনমেন্টে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো।’ গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই শো বন্ধ করতে বাধ্য হচ্ছেন কপিল নিজেই। কারণ জুন মাসের মাঝামাঝি সময় থেকে একমাসের জন্য আমেরিকায় যাবেন তিনি। সেখানে মঞ্চে বেশ কয়েকটি শো করার কথা তার। সেই কারণেই ছোটপর্দার জনপ্রিয় শোটি তার পক্ষে চালানো সম্ভব নয় এই সময়ে।

বর্তমানে নন্দিতা দাশের পরিচালনায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কপিল শর্মা শো।

তবে এবার প্রথম নয়, এর আগেও বন্ধ হয়েছে এই শো।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে পাকিস্তানের রাষ্ট্রপতির শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধপরিবেশক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল