স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা বার্তার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (২৬ মার্চ) এই বার্তায় রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অভিনন্দন জানান।

পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সুন্দর ঐতিহ্য ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি আস্থা প্রকাশ করেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের সরকার রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক, মানবিক এবং অন্যান্য ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতার আরও উন্নয়ন নিশ্চিত করবে।

তিনি বলেন, এটি নিঃসন্দেহে আমাদের জনগণের স্বার্থ পূরণ করে। এর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা জড়িত রয়েছে।

পুতিন শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধখারকিভের পারমাণবিক গবেষণা চুল্লিতে রাশিয়ার হামলা
পরবর্তী নিবন্ধইউক্রেনের আরও একটি শহরে রাশিয়ার রকেট হামলা