নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে এয়ার অ্যম্বুলেন্সে করে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়।
তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্র জানায়, এর আগে তার হাটে রিং বসানো হয়েছিল। সেটা চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার থেকে তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন বলে সূত্রটি জানায়।


