ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি ।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, চার হাজার ৩০০ এর মতো ইউপির ভোট ২৭ মের মধ্যে সম্পন্ন হবে।আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে এবং ২৭ মে- এ মোট পাঁচটি ধাপে ইউপি নির্বাচন হবে। প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে।

আমরা চেষ্টা করেছি বৃহস্পতিবার, রোববারের মধ্যে সীমিত থাকতে। আল্টিমেটলি যেটা দেখা গেছে, সবগুলোই বৃহস্পতিবার হয়েছে।তিনি আরও বলেন, সব জেলাতেই শুরু করব একসঙ্গে।

আশা করছি, সেই ক্ষেত্রে আমরা সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দেব। অন টপ অফ দ্যাট, যে ইউনিয়ন পরিষদগুলো ম্যাচিউর হয়ে গেছে বা ওভারডিউ হয়ে গেছে, বেশিদিন হয়ে যাচ্ছে, সেগুলো অগ্রাধিকার পাবে। আর সাবসিকোয়েন্টলি (পরে) আমরা চেষ্টা করব অ্যালফাবেটিক্যালি (বর্ণানুক্রমিকভাবে) সাজাতে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-কানাডা সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর