২১ বছর পর সিলেটে তারেক রহমান

জেলা প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে ২১ বছর পর সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ আগমনে উচ্ছ্বাসিত সিলেটবাসী।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় বিজি-২২৭ বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তারেক রহমান।

এরপর দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশের মাটিতে পা রাখেন তিনি।
এদিকে সিলেট বিএনপি জানায়, সিলেটে আসার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে সিলেটবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। এর আগে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান।

মাজার জিয়ারতের পর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপির মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়।

সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমীন জানিয়েছিলেন, সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
পরবর্তী নিবন্ধসর্বনিম্ন বেতন ২০,০০০ সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা করার সুপারিশ