১ সেপ্টেম্বর চবির সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনায় আগামীকাল ১ সেপ্টেম্বর (সোমবার) চবির পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।

রাতের ঘটনার প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। বেলা ১২টার দিকে দুই নম্বর গেট এলাকায় ফের সংঘর্ষ শুরু হয়। এরপর ঘটনাস্থলে চবি উপ-উপাচার্য, প্রক্টর-সহ শতাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ সেপ্টেম্বর রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। চালানো হয়েছে যৌথবাহিনীর অভিযান।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত
পরবর্তী নিবন্ধনির্বাচন ঘিরে ‘ষড়যন্ত্রের জাল’ বোনা হচ্ছে: তারেক রহমান