হোয়াইট হাউজে নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ইসরায়েলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন, আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ
ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরায়েলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। ইরানের বিপ্লবী গার্ড এরআগে ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছিল।

তবে মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে যে হামলা চালায় সেটি কত বড় সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেলআবিব, মধ্য ইসরায়েল, সঙ্গে আশোদ এবং আশকেলনেও সতর্কতামূলক সাইরেন বেজে উঠে।

হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি।

এর আগে ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে চলে যেতে বলেন। তার এমন বিবৃতি ও নিরাপত্তা দলের বৈঠক ডাকার মাধমে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ও দখলদার ইসরায়েলের যুদ্ধে জড়িত হতে পারে।

তবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য ইতিমধ্যে আটজন সিনেটর ভেটো দিয়েছেন।

ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার রাত ও মঙ্গলবার মধ্যরাতে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে দুই দফা মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। এর কিছুক্ষণ পরই দেশটির রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে ইসরায়েলিরা হামলা চালাচ্ছে। বার্তাসংস্থা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বেশ সক্রিয় করা হয়েছে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজও একই তথ্য জানিয়েছে। তারা বলেছে, এ মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের পূর্ব পাশে। মধ্য ইরানের নানতাজেও আকাশ প্রতিরক্ষা সক্রিয় হয়েছে। সেখানে দেশটির অন্যতম বড় পরমাণু কেন্দ্র অবস্থিত। গত শুক্রবার ইরান এখানে হামলা চালিয়েছিল। নানতাজে মাটির অনেক গভীরে পরমাণু কেন্দ্রটি অবস্থিত। শক্তিশালী বোমা যেন ক্ষতি করতে না পারে সেভাবে এটি বানানো হয়েছে।

দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে মঙ্গলবার (১৭ জুন) সামাজিক মাধ্যম ট্রুথে ‘অস্বাভাবিক’ বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জরুরিভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে যেয়ে শহরটি খালি করতে বলেছেন তিনি। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। এই বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বিবৃতিতে বলেছেন, “ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম। কি লজ্জা আর মানব জীবনের অপচয়। সাধাণভাবে বলছি: ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।” এদিকে ধারণা করা হচ্ছে ইরানিদের সঙ্গে মনস্তাত্বিক লড়াইয়ের অংশ হিসেবে ট্রাম্প এমন বিবৃতি দিয়েছেন।

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ৪টার দিকে মিসাইল হামলা চালায় ইরান। তবে আজ ইরানি হামলার খবর প্রকাশ নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারণে খুব বেশি খবর সামনে আসছে না। ইসরায়েলি পুলিশ হাইফার একটি হোটেল থেকে একটি বিদেশি সংবাদমাধ্যমের কয়েকজন ক্রু ও তাদের সরঞ্জার জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, তারা হাইফার হামলার সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট দাবি করেছে, ইরান সর্বশেষ হামলায় দুটি মিসাইল নিক্ষেপ করেছে। যারমধ্যে একটি দক্ষিণাঞ্চলের খালি জায়গায় পড়েছে।

ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। গতকাল সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোড়ে ইরান। তেল পরিশোধনাগরটি পরিচালনা করা বাজান গ্রুপ আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে। এছাড়া পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছেন বলে নিশ্চিত করেছে বাজান। তেলআবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে, “পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি।”

পূর্ববর্তী নিবন্ধপূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল
পরবর্তী নিবন্ধতেল আবিব ও হাইফায় নতুন ধাপে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা শুরু: ইরান