হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা গুলশানের বাড়ি ফিরোজা হতে রওনা দিয়ে ৭টা ৪৭ মিনিটে তিনি হাসপাতালটিকে পৌঁছান।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। গত ৬ মে ঢাকায় ফেরেন। এর আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। ১৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১২ জন হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন: আসিফ মাহমুদ