হরমুজ প্রণালীতে সাময়িক নৌপথ চালুর প্রস্তাব ইরান-ওমানের

হরমুজ প্রণালীতে সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য একটি যৌথ নৌপথ চালুর প্রস্তাব দিয়েছে ইরান ও ওমান। কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর মঙ্গলবার দুই দেশের কর্মকর্তারা এ বিষয়ে একটি প্রস্তাবের কথা জানিয়েছেন।

ইরান ও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, একটি সাময়িক নৌপথ চালু এবং প্রণালীতে থাকা মাইন অপসারণের লক্ষ্যে ধাপে ধাপে একটি কাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।স্থায়ী নৌপথ চালু এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যেও আলোচনা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি ইরান সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর আল বুসাইদি বলেন, শিগগিরই প্রণালীতে একটি সাময়িক নৌপথ চালুর ঘোষণা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও স্থায়ী সমাধানের বিষয়টি পরে নির্ধারণ করা হবে। শান্তি, সহযোগিতা, স্থিতিশীলতা ও নৌ চলাচলের স্বাধীনতার স্বার্থে আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও আলোচনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল
পরবর্তী নিবন্ধঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ