স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির অভিযোগ থাকায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম ও স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচিলক রাসেল রনি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, শাহীনুল ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোকই নাই 
পরবর্তী নিবন্ধপুত্রসন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ