সোনালী ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের উৎসব-২০২৫ কর্মসূচির অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

১ সেপ্টেম্বর সোমবার প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে ১ সেপ্টেম্বর হতে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গ্রাহক সেবা পক্ষের শুভ উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

এসময় তিনি গ্রাহক সেবা পক্ষে শাখায় আগত গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান বিষয়ে শাখার কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশনা দেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজারস’ অফিস ও প্রিন্সিপাল অফিস প্রধান ও সকল শাখা প্রধান অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধটস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ