সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রমালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির জেনারেল
ম্যানেজার পদ হতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি লাভ
করায় নতুন দুই ডিএমডি মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে
ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।

১২ অক্টোবর
সোমবার প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ
মাহবুবুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খানসহ অন্যান্য
পরিচালকবৃন্দ নতুন দুই ডিএমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গত ৮ অক্টোবর
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে সোনালী
ব্যাংকের জেনারেল ম্যানেজার পদ হতে পদোন্নতি পেয়ে একই ব্যাংকের ডিএমডি
হিসেবে পদায়ন পান মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারী।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধদেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস