সৈকতে ভেসে আসছে শত শত মৃত মুন জেলিফিস

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর বিজয় চরে ভেসে এসেছে শত শত আওরেলিয়া আওরেটা প্রজাতির মৃত জেলিফিস।

গতকাল সন্ধ্যায় এসব জেলিফিস মৃতাবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এছাড়া কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও বেশ কিছু জেলিফিস দেখতে পায় জেলেরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মেরুদন্ডহীন এসব প্রাণী চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিসও বলা হয়। এগুলা মূলত সাঁতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণে কিংবা বাতসের টানে এরা ওপরের দিকে চলে আসে। পরে বালুতে আটকা পড়ে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধজার্মানি থেকে বিছানা চাদর কেনার খবর অসত্য: পুলিশ সদরদপ্তর
পরবর্তী নিবন্ধশরীয়তপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা