সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত

নিজস্ব প্রতিবেদক

আফ্রিকার সুদানের আবেইতে অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত বা আহতদের কারও পরিচয় এখনো জানা যায়নি।

আইএসপিআর জানিয়েছে, সংঘর্ষ চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধসিইসি ও চার কমিশনারের বাড়তি নিরাপত্তা চেয়ে ডিএমপিকে চিঠি ইসির
পরবর্তী নিবন্ধপরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব