দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে
গোপালগঞ্জের মুকসুদপুর প্রেস ক্লাবের আয়োজনে ২ জানুয়ারী, শুক্রবার আসারবাদ
মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয় আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও বিএনপির মুকসুদপুর
থানার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো: ফরিদ আহম্মেদ মিয়া। মুকসুদপুর প্রেসক্লাবের
সভাপতি মোঃ ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের
সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে)
মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল ও সরকারী মুকসুদপুর কলেজের সমাজ
বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হাসান বাবর।এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান,কবির হোসেন,যুগ্ম সম্পাদক দেলোয়ার
হোসেন,সামচুল আরেফিন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা,
ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক,তথ্য ও প্রযুক্তি
সম্পাদক ইসমাইল হোসেন,কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া,আইন বিষয়ক সম্পাদক এ্যাড: গোলাম
রাব্বী আকাশ, সদস্য নূর আলম শেখ, মো: নিয়ামুল ইসলাম,আশিক উন নূর দিপু, নূর আসাদ
মৃধা ও কামরুল ইসলাম প্রমূখ। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী ও সাবেক সেনা কর্মকর্তা ও
হাকীমুল উম্মাহ ন্যাশনাল মাদ্রাসা ভাইস চেয়ারম্যান এন্ড ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ
মাওলানা মো: নূরুল্লাহ দোয়া মাহফিল পরিচালনা করেন।


