সাংবাদিক মিজানুরকে ছেড়ে দিয়েছে ডিবি

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড ও অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার পর তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়।

সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ১০ ঘণ্টা পর বাসায় এলাম। ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। আমি সুস্থ আছি।’

তিনি বলেন, ভুল–বোঝাবুঝির কারণে তাকে আনা হয়েছিল, এমন মুচলেকা তার কাছ থেকে নেওয়া হয়েছে।

এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

ওই ঘটনার সময় উপস্থিত পুলিশ সদস্য আশরাফুল সোহেলের স্ত্রীকে বলেন, ডিবি প্রধান তার সঙ্গে কথা বলতে চান এবং কথা শেষ হলে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন সফল করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকাই বড়: সিইসি
পরবর্তী নিবন্ধকেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবো