সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিল। দুপুর ২টার দিকে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের ১০ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩
পরবর্তী নিবন্ধখুলনায় আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা