সংবাদ সম্মেলন করে মুকসুদপুরে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ

মেহের মামুন, মুকসুদপুর:

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করেছে আরো তিন আওয়ামী লীগ নেতা।

শনিবার (২২ নভেম্বর) বিকালে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনে উপজেলার দিগনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি প্রকাশ চন্দ্র, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক ইমারত শেখ, দিগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দিগনগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীরীগের সহ সভাপতি প্রকাশ চন্দ্র বল লিখিত বক্তব্যে বলেন, আমরা ব্যক্তিগত কারণে স্ব স্ব পদ থেকে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আর ভবিষ্যতেও থাকবে না।’

পূর্ববর্তী নিবন্ধসাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধগণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আমীর খসরুর