শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়ায়ও আসতে হবে

জাতীয় সংসদে সংসদীয় কমিটির প্রতিনিধিত্ব ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা চলাকালে বিরোধীদলের প্রতি একাত্ম হয়ে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘শুধু অধিকার বা স্থায়ী কমিটির সভাপতির হিস্যা দাবি করলেই চলবে না, জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নে বিরোধীদের মূল সংশোধন প্রক্রিয়াতেও এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতার প্রস্তাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যখন থাকেন, আইদার পজিটিভ অর নেগেটিভ, সংসদ খুব প্রাণবন্ত থাকে এবং উনি থাকলে বাকি মন্ত্রিপরিষদ সদস্য যারা আছেন সম্মানিত, তারা না থাকলেও কোনো সমস্যা নেই। আজও আমরা এটার প্রমাণ পেয়েছি। আমি আর টেনশন করতে গেলাম না।’

জামায়াত আমির বলেন, ‘তিনি যেহেতু এই সংসদে অনেকবার এসেছেন, স্বাভাবিক সংসদ সম্পর্কে তার আইডিয়া আমার চেয়ে অনেক বেশি।

গতকালকের একটা বিষয়, জাস্ট ওই ইমাম সাহেব যখন নামাজের সুরা-কালামে কোনো সমস্যা হয়ে যায়, তখন মুক্তাদির দায়িত্ব হলো, ওয়াজিব হলো যে তিনি লোকমা দেবেন। আমি জাস্ট একটা লোকমা দিচ্ছি, এর বেশি কিছু না।’‘উনি কালকে বলেছেন যে, অতীতে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে বিরোধীদল থেকে স্থায়ী কমিটিতে সভাপতি দেওয়ার কোনো নজির নাই।

এটা উনি ঠিকই বলেছেন ইল্লা ওয়াহেদ, একটা ছাড়া। সেটা হলো নবম জাতীয় সংসদ, যেখানে বিরোধীদলে আমরা মাত্র দুজন ছিলাম, আপনারা ২৪ জন ছিলেন, টোটাল অল টুগেদার ২৬ জন ছিলেন। সেখানে কিন্তু বিরোধী দল থেকে দুইজন স্থায়ী কমিটির সভা

পূর্ববর্তী নিবন্ধর‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে
পরবর্তী নিবন্ধসোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধে ১৫ কিলোমিটার যানজট