শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


সুনামগঞ্জ প্রতিনিধি :

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্যে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সদস্য ফরহাদ আহমেদ ফয়সাল, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আলমগীর হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মিঠুন চক্রবর্তী অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকা ওয়াসার এমডি হলেন আমিনুল ইসলাম
পরবর্তী নিবন্ধজুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর