শরিফুল-সাইফউদ্দিনকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আজ (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশের সামনে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের সুবর্ণ সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।

টস জয়ের পর নিজেদের সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা প্রথমে বোলিং করতে চাই। গতকাল আমরা ভালোভাবে শুরু করেছিলাম এবং ভালো কৌশল নিয়েছিলাম। আমরা ভালোভাবে বিশ্রামও নিয়েছি। আজকের ম্যাচটির জন্য আমরা আগ্রহী। আমাদের দলে দুটি পরিবর্তন আছে।

পেসার তাসকিন আহমেদ এবং তানজিম সাকিবকে বসিয়ে এই ম্যাচে সাইফউদ্দিন এবং শরিফুল ইসলামকে একাদশে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও ব্যাট হাতে বড় বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ দল। বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলার পর স্রেফ ৯ রানের মধ্যে ৬ উইকেট হারায় জাকের আলীর দল।

তবে টার্গেট নাগালের মধ্যে থাকায় শুরুর ভিত কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ৪ উইকেট হাটে রেখের জয়ের বন্দরে পৌঁছে যায় দল।

বাংলাদেশ একাদশ

তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধইসলামি দলগুলোর সঙ্গে ঐক্য হলে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত
পরবর্তী নিবন্ধশিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে: সালাহউদ্দিন