রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ অর্থবছরে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আনয়নকারী ব্যাংকের কৃতিত্ব
অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি।

১৭ ডিসেম্বর’২৫ (বুধবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

পূর্ববর্তী নিবন্ধহাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান
পরবর্তী নিবন্ধ১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক