রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার


রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) নগরী উপকণ্ঠে খড়খড়ি বামন শেখর এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. মিনারুল, তার স্ত্রী মোসা. মনিরা খাতুন, দেড় বছর বয়সী মিথিলা খাতুন ও মো. মাহিম (১১)।

পুলিশ বলছে, ঋণের বোঝার চাপ সইতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মো. মিনারুল।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি হামলায় গাজা যেন ‘নিষ্প্রাণ ধ্বংসস্তূপ’, নিহত আরও ৩২
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা