যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। মার্কিন ফেডারেল আদালতের সাম্প্রতিক এক রায়ের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছিল। এসব ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করে এবং পরবর্তী সময়ে গ্রিন কার্ড পাওয়ার পথ খুলে দেয়।

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, যেসব আবেদনকারীর দেশটিতে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করার সম্ভাবনা বেশি, তাদের বিষয়ে অতিরিক্ত যাচাইয়ের অংশ হিসেবে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

তবে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস এই নীতির বিরুদ্ধে রায় দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে মামলাটি করেছিল ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (CLINIC)।

আদালত বলেন, শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে দেওয়া অভিবাসন ও জাতীয়তা আইনের (Immigration and Nationality Act) অধীনে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ