যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে, দ্রুত নির্বাচন দিন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সংস্কার বিএনপিই করেছে, প্রস্তাবও বিএনপিই দিয়েছে। তাই অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানাই। এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের, ড. মুহাম্মদ ইউনূসের।
শনিবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুথানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না- তা আবার সক্রিয় হচ্ছে। অযথা বিলম্ব না করে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের জাতীয় সমাবেশ শুরু
পরবর্তী নিবন্ধনির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব