মুসলমান-হিন্দু-খ্রিস্টান পরিচয় নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী: সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন ,মুকসুদপুর (গোপালগঞ্জ)

কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান এটাই বড় পরিচয় নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক “আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে হবে। তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। বিএনপি সবসময় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতিতে বিশ্বাস করে। ” বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মুকসুদপুর উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দিরের শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি দীগনগর বাজার, রাঘদী চরপ্রসন্নদী, হরিশ্চর, বিশ্বনাথপুর গোহালা, গোহালা মালোপাড়া, ষোলঘরিয়া, বরইহাট উত্তরপাড়া, বরইহাট কাপালীপাড়া, বাঘাদিয়া কালীমন্দির, বাঘাদিয়া মন্ডলবাড়ি, বাটিকামারী মালোবাড়ি, উত্তরপাড়া ও সাহাবাড়িসহ একাধিক পূজামন্ডপ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মাহাবুবুল আলম হিরু, যুগ্ম সম্পাদক আব্দুল হক, কবির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ননী গোপাল মন্ডল, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সহ-সভাপতি মো. রুস্ম মোল্যা, যুগ্ম সম্পাদক লিটু শিকদার, মতিউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, দপ্তর সম্পাদক আসাদ মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ প্রমুখ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
পরবর্তী নিবন্ধঢাবি-জবির ভর্তি পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরে, জানুয়ারিতে রাবির