মুকসুদপুর যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবসপালন

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর, যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবসটি পালিত হয়েছে ।
্য়ঁড়ঃ;সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় , এই শ্লোগানে সামনে রেখে আলোচনা সভা র‌্যালী উপজেলা
প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে ১ নভেম্বর শনিবার সকাল ১০ টায় র‌্যালীটি বের হয়ে
উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা
পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) ও সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মাদ গোলাম মোস্তফা।সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার এস,এম সাইফুল ইসলাম সঞ্চালনায় করেন
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সুশান্ত বাড়ৈ বক্তব্য রাখেন মুকসুদপুর ইউসিসিএ
(বিআরডিবি) অফিসার, ইউসিসিএ এর সহ-সভাপতি নওশের শেখ,সমবায়ী পাপিয়া রানি সাহা
প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে জমি নিয়ে বিরোধে দুই জনকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু