দেলোয়ার হোসেন (মুকসুদপুর) গোপালগঞ্জ প্রতিনিধি

কোরবানির ঈদ সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পশারগাতী ইউনিয়ন কৃষ্ণদিয়া গ্রামের মিলন সিকদারের এগ্রো ফার্মে পালিত হয়েছে সাদা ও কুচকুচে কালো রঙের রাজাবাবু। ছয় ফুট উচ্চতা, আট ফুট লম্বা এবং সাড়ে তিন বছর বয়সের গরুটির ওজন ৩২ মণ।ওর নবাবী আচরণের জন্য মালিক মিলন সিকদার আদর করে নাম রেখেছেন রাজাবাবু’। এরই মধ্যে গরুটি স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।মিলন সিকদার দাবি, এ বছর এটি জেলার সবচেয় বড় গরু। মালিক গরুটির দাম হাঁকাচ্ছেন ১২ লাখ টাকা।
খামারি ও ব্যবসায়ী মিলন সিকদার জানান, চার বছর আগে মুকসুদপুর হাট থেকে ফ্রিজিয়ান জাতের একটি গাবি গরু ১ লাখ ২৫ হাজার টাকায় কিনে আনেন পর গাবি থেকে বা”ুর পাই। নিজের সন্তানের মতো আদর আর ভালোবাসায় যার নাম দিয়েছিলেন রাজাবাবু‘গরুটিকে সাড়ে তিন বছর ধরে নিজস্ব ফার্মে প্রাকৃতিক পদ্ধতিতে লালন-পালন করা হয়েছে । রাজাবাবু দৈহিক গঠন যেমন চমকপ্রদ, তেমনি তার স্বভাবও আলাদা।

গরুটির মালিক বলেন, রাজাবাবুর যত্নে কোনো কমতি রাখা হয়নি সন্তানের মতো লালনপালন করা হয়েছে তাকে। ওর গায়ে এক ফোঁটাও কৃত্রিম উপাদান ব্যবহার করিনি। গরুটিকে খাওয়ানো হয় শুধু প্রাকৃতিক খাবার ঘাস, খৈল, কলা, ভুসি ও ভুট্টা। কোনো রকম কৃত্রিম ওষুধ ব্যবহার করা হয়নি। ফলে রাজাবাবু এখন সুস্থ, সবল এবং আকর্ষণীয় এক পশুতে রূপাস্তরিত হয়েছে। এটি ফ্রিজিয়ান জাতের গরু। আমি রাজাবাবুকে বিক্রির জন্য ১২ লাখ টাকা দাম চাচ্ছি। মুকসুদপুর পৌরনভার গরুর হাটে ও ইচ্ছা আছে ঢাকার যে কোনো একটি হাটে নিয়ে যাব। তবে ভালো ক্রেতা পেলে বাড়ি থেকে দাম কম-বেশি করে বিক্রি করে দেব। আল্লাহ যাকে রিজিক দিয়েছেন, তিনিই রাজাবাবুকে নিয়ে যাবেন।
এদিকে মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, গরুটিকে খাওয়ানো হয় শুধু প্রাকৃতিক খাবার এ বছর এ উপজেলায় অনেক খামার আছে বড় গরু অণ্য কোন খামারে নাই কোরবানির জন্য প্রস্তুত করছেন আমরা সবসময় দেকবল করেছি।


