মুকসুদপুরে ৩১ দফার প্রচারনায় জনমত সৃষ্টির লক্ষে বিএনপির লিফলেট বিতরণ

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার প্রচারনায় জনমত সৃষ্টির
লক্ষে গোপালগঞ্জ-১(কাশিয়ানী ও মুকসুদপুর) আসনের সংসদ পদপ্রার্থী, বিএনপির জাতীয়
নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে। গত ১অক্টোম্বর
হতে নিয়মিভাবে প্রতিদিন এই কর্মসূচি চলমান রয়েছে। মুকসুদপুর পৌরসভার মুকসুদপুর
সদর বাজার, চন্ডীবর্দী সোনালী ব্যাংক বাসস্ট্যান্ড, টেংরাখোলা চৌরঙ্গি মোড়, কমলাপুর
বাসস্ট্যান্ড,কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে জনগনের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান,
সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সহ- সভাপতি মো: মুন্নু
মুন্সী,যুগ্ম সম্পাদক মো: শাহিন মুন্সী, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক
সাবেক পৌর কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন মিন্টু,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি
আবুল বাশার টুলটু বিশ্বাস,সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, সহসাংগঠনিক
সসম্পাদক দেলোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক মেহেদী হাসান
বিপ্লব,সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী,যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী,উপজেলা যুবদলের
সদস্য সচিব মাহ্ধসঢ়;ফুজ হাসান মৃধা,যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের
আহবায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন ও সাধারন
সম্পাদক জোবায়ের মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার
১৬টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়নের তৃনমুল পর্যায়ে লিফলেট
বিতরণ করেন । ইউনিয়ন বিএনপির সভাপতি/ সাধারন সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
লিফলেট বিতরণে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধদল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু
পরবর্তী নিবন্ধজন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে