মুকসুদপুরে হযরত আবু হুরায়রা কাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে হযরত আবু হুরায়রা কাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও
পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

৩ জানূযারী, শনিবার সকালে উপজেলা বাটিকামারী পশ্চিম পাড়া
ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও বার্ষিক পরীক্ষা ফলাফল উন্নিত মেধাবী
ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ এবং বই উৎসব অনুষ্ঠান হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আবু হুরায়রা কাডেট মাদ্রাসার এস,এম,সি,সভাপতি বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক
আব্দুল আজিজ মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাইর মাদ্রাসার
ভাইচ প্রিন্সিপাল মওলানা মোঃ সফিকুল ইসলাম,বিশেষঅতিথি ছিলেন মহারাজপুর ইউপি
চেয়ারম্যান সালাউদ্দীন মিয়া।

এসময় বক্তরা রাখেন হযরত আবু হুরায়রা কাডেট মাদ্রাসার পরিচালক
হাফেজ মাওলানা ইউনুস, সঞ্চালনয় করেন হাফেজ ইমারত হোসেন আলোচনা শেষে অতিথিবৃন্দরা
মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিষ্ঠাতা পরিচালক জানান আমাদের
মাদ্রাসায় মোট ২৬৫ জন শিক্ষার্থী আছে এবং ১৭ জন অভিজ্ঞতা সম্পুর্ন শিক্ষক / শিক্ষিকা
দ্বারা পরিচালিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ৯ হাজারের বেশি মৃত্যু
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের এমডি পেলেন ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’