মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে বিএনপি ঘোষিত ৩১দফা প্রচারপত্র বিলি ও গণমিছিল

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়)
সেলিমুজ্জামান সেলিমের পক্ষে বুধবার (২২ অক্টোবর) বিকালে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন
বিএনপি উদ্যোগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নে বিএনপি ঘোষিত রাষ্ট্র
কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারপত্র বিলি এবং গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালে জুলাই মাসে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে জাতীর সামনে ৩১ দফা রুপ রেখা
তুলে ধরেণ এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনমত গড়ে তুলতে বিএনপি বিভিন্ন কর্মসূচি হাতে
নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপি নেতা
সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় গোপালগঞ্জ- ১ নির্বাচনী এলাকা মুকসুদপুর ও কাশিয়ানীতে
ইউনিয়নে ইউনিয়নে চলছে গণ মিছিল কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসাবে মুকসুদপুর
উপজেলার ননিক্ষীর ইউনিয়নে সভাপতি আব্দুস সামাদ সরদারের নেতৃত্বে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় গণ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক
তারেকুল ইসলাম রাজু, সহ-সভাপতি মুন্নু মুন্সী, যুগ্ম সম্পাদক হেদায়েত হোসেন,সহ-ক্ষুদ্র ঋণ ও
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিনা, জলিরপাড়
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি
মার্ক নির্মল শিকদার, সুধীর মন্ডল,অপূর্ব কীর্তনিয়া,সাংগঠনিক সম্পাদক জাকারীয়া শেখ, ননিক্ষীর
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,ননিক্ষীর ইউনিয়ন যুবদলের সারক সাধাণ সম্পাদক নূরু

নবীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণ মিছিলটি ননুক্ষীর ইউনিয়নের মহিশতলী বাজার
থেকে শুরু হয়ে ননিক্ষীর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়
এসে শেষ হয়।
গণমিছিল শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার উপস্থিত সাংবাদিকদের
বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, মুকসুদপুর ও কাশিয়ানীর খেটে খাওয়া মানুষের
প্রতিনিধি,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম
ভাইয়ের নির্দেশে আমরা মুকসুদপুরে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিএনপি ঘোষিত রাষ্ট্র
কাঠামো মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনে গণমিছিল কর্মসূচি পালন করছি। আমাদের লক্ষ্য আগামী
নির্বাচনে শুধু অংশগ্রহণই নয়, আমাদের প্রাণ প্রিয় নেতা,দূর্দিনের আন্দোলন সংগ্রামের সাথী
সেলিমুজ্জামান সেলিম ভাইকে নির্বাচিত করে জাতীয় সংসদে এই এলাকার প্রতিনিধি হিসেবে
দেখতে চাই।
এছাড়া ভাবড়াশুরে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার
প্রচার পত্র বিলি করা হয়।সোমবার (২০ অক্টোবর) বিকালে মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন বিএনপি
উদ্যোগে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের
প্রস্তাবিত ৩১ দফা প্রচারপত্র বিলি কর্মসূচি উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় গণ মিছিলে উপস্থিত ছিলেন ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাকুল মৃধা, সাধারণ
সম্পাদক মোঃ বাসু সরদার, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিনা, মোচনা ইউনিয়ন
বিএনপির মাসুদ শেখ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমির হোসেন ঝন্টু, সহ-সভাপতি
যুবায়ের মোল্লা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রইচ মিয়া ও সাইফুল শেখ, রিপন মিয়া, মফিজ সহ
ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণ মিছিল শেষে ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাকুল মৃধা বলেন, মুকসুদপুর উপজেলা ব্যাপী
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, মুকসুদপুর, কাশিয়ানী, গরীব দুঃখী মেহনতী মানুষের
আশার আলো, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম
ভাইয়ের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচার পত্র মিছিলটি ভাবড়াশুর
ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধজাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান সাজ্জাদ মিয়া
পরবর্তী নিবন্ধভোটের দায়িত্বে ইসলামী ব্যাংকের কাউকে না দেওয়ার দাবি  বিএনপির